রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চেয়ারপারসন খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্প সফরকে সফল ও অর্থবহ বিবেচনা করছে বিএনপি। এ সফরে নানামুখী সাফল্যের প্রকাশ দেখছেন নেতারা। তারা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে দলীয় স্বার্থ নয়, মানবতা ও বাংলাদেশের জাতীয় স্বার্থ দুটোকেই প্রধান করে দেখেছে বিএনপি। মানবতাকে প্রধান্য দিতেই সফরে কোনো পথসভা বা রাজনৈতিক বক্তব্য দেননি খালেদা জিয়া। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার ও আন্তর্জাতিক মহলের প্রতি যে জোরালো আহ্বান জানিয়েছেন তা এ ইস্যুতে সরকারের সহায়ক হবে। সরকার সেটাকে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ঘাড় থেকে রোহিঙ্গা সংকটের দ্রুত অবসান ঘটবে।
অন্যদিকে সরকারদলীয় নেতাকর্মী ও প্রশাসনের নানামুখী প্রতিবন্ধকতার মধ্যেও ঢাকা থেকে উখিয়া দীর্ঘ ৪৭৫ কিলোমিটার রাস্তার দু’পাশে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা বিএনপি চেয়ারপারসন ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের করেছে অনুপ্রাণিত। দেশের সুশাসন ও সুদিনের প্রত্যাশী সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার ঘটাবে। খালেদা জিয়ার এ সফরে সাধারণ মানুষ সরকারকেও একটি বার্তা দিয়েছে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে খালেদা জিয়াকে অভিবাদন জানানোর মাধ্যমে সরকারের প্রতি জানিয়েছে নীরব প্রতিবাদ। বিএনপির তরফে খালেদা জিয়ার উখিয়া সফরকে রাজনীতির রঙ্গে রাঙানোর প্রত্যক্ষ উদ্যোগ না থাকলেও পরোক্ষভাবে এটা পরিণত হয়েছে নির্বাচনী প্রচারণার উপলক্ষ। প্রশাসনের কড়াকড়ি ও ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতায় রাজপথের রাজনীতিতে কোণঠাসা বিএনপিকে কিছুটা স্বস্তির হাওয়া দিয়েছে এ সফর।

No comments:
Post a Comment